• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ওএমআর মেশিনেই ভোট গণনা করা হবে। 

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে প্রফেসর এফ নজরুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন,  ছাত্রদলসহ দুইটি সংগঠন ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানালেও তা সম্ভব নয়। কারণ, রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। হাতে গণনা করলে নির্বাচনের ফলাফল পেতে কয়েক দিন সময় লাগবে। তাই ওএমআর শিটে ভোটগ্রহন হবে এবং ফলাফল গণনা করা হবে ওএমআর মেশিনে।

এদিকে দুপুরে রাকসুতে 'ইউনাইটেড ফর রাইটস'-এর ১১ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে এই প্যানেলে ভিপি, জিএস ও এজিএস প্রার্থী নেই। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে 'ইন্ডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স' নামের একটি জোটের আত্মপ্রকাশ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে বাকি ৮টির আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া হল সংসদে ৬০০ জন প্রার্থী রয়েছেন।
 
এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। রোববার বিকেল তিনটায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশ করা হবে। সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

রাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের