• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার

ঢামেকে ৬ সন্তানের জন্ম দিলেন এক মা

নিজস্ব প্রতিবেদক    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আজ ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় প্রিয়া নামের এক নারী একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। ২১২ নম্বর ওয়ার্ডে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, ওজন কম হওয়ায় তাদের মধ্যে তিনজনকে ঢামেকের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) তে রাখা হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে বলেন, “মা বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে নবজাতকদের জন্য পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পরিবারের সদস্যরা জানিয়েছেন, হঠাৎ ছয় সন্তানের জন্মে তারা আনন্দিত হলেও নবজাতকদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। সবাই নবজাতকদের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

বাংলাদেশে একসঙ্গে ছয় সন্তানের জন্ম বিরল ঘটনা। অতীতে কিছুবার এমন ঘটনা ঘটলেও অধিকাংশ নবজাতককে দীর্ঘ সময় নিবিড় চিকিৎসার প্রয়োজন হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ
জাতিসংঘের বিবৃতি বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু