• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ফেনীর বালুভর্তি ট্রাক জব্দ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর দাগনভূঞায় সড়ক সংস্কার কাজে ব্যবহৃত বালুভর্তি একটি ট্রাক জব্দ করে চাঁদা দাবির অভিযোগে করিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী বালু সাপ্লাইয়ার সোহাগ জানান, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে দাগনভূঞা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গ্রামীণ ট্রাওয়ার সড়কের কাজের অগ্রগতির জন্য বালু আনতে গেলে জিরো পয়েন্টে ট্রাক আটকায় শামীম নামে এক ব্যক্তি। পরে তিনি ফোনে আলাপের পর ট্রাকটি নিয়ে যান। এসময় অনিক নামের আরও একজন যোগ দিয়ে চালককে নামিয়ে দিয়ে বালুভর্তি ট্রাক পৌরসভার নামার বাজারে নিয়ে যায়।

ঠিকাদার আবদুল কাদের জানান, খবর পেয়ে তিনি দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) রোকনকে বিষয়টি অবহিত করেন। পরে এসআই রোকন ওসি ওয়াহিদ পারভেজের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, “ঠিকাদার রাতেই আমার অফিসার রোকনকে বিষয়টি জানান। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিই। এসআই রোকন ট্রাকসহ করিম নামে একজনকে আটক করে।”

এ ঘটনায় ঠিকাদার আবদুল কাদের তিনজনকে—শামীম, অনিক ও করিম—আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু