• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

নেপালে প্রধানমন্ত্রী নিয়োগে জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল-প্রধান বিচারপতি সুশীলা কার্কী-ছবি সংগৃহীত

নেপালে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগে দ্বন্দ্ব দেখা দিয়েছে রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল ও প্রস্তাবিত প্রধানমন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কী-এর মধ্যে। মূল বিতর্কের কেন্দ্রবিন্দু: সংসদ ভাঙার ক্ষমতা কার হাতে থাকবে। 

রাষ্ট্রপতি ইতিমধ্যেই কার্কীকে প্রধানমন্ত্রী করার আশ্বাস দিয়েছেন, তবে শর্ত রেখেছেন যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সংসদ ভাঙা ও নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়; ধারা ৬১(৪) অনুযায়ী সরাসরি নিয়োগ সম্ভব।

কিন্তু কার্কী তার শর্তে বলেন, “আগে রাষ্ট্রপতি সংসদ ভাঙুন, তারপর আমি প্রধানমন্ত্রী হব।” রাষ্ট্রপতি জানান, একতরফাভাবে সংসদ ভাঙা সম্ভব নয়; এটি কেবল প্রধানমন্ত্রীর সুপারিশে করা যায়। রাষ্ট্রপতি আরও বলেন, “আমি সংসদ ভাঙার পক্ষে নই। অতীতে বিদ্যা দেবী ভাণ্ডারীও প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙেছিলেন, তখনও আমি বিরোধিতা করেছিলাম।”

দ্বন্দ্বের কারণে কার্কী প্রধানমন্ত্রী হওয়ার প্রক্রিয়া দেরিতে হচ্ছে।

কার্কীর সম্ভাব্য সরকার

যদি কার্কী প্রধানমন্ত্রী হন, তার মূল কাজ হবে নির্বাচনের আয়োজন। এছাড়া, ৮ ও ৯ সেপ্টেম্বরের জেনজি প্রজন্ম আন্দোলনের ঘটনায় তদন্ত, দুর্নীতি অনুসন্ধান এবং নেতাদের সম্পত্তি খতিয়ে দেখাও তার সরকারের পরিকল্পনায় থাকবে।

রাষ্ট্রপতি পাউডেল সম্প্রতি সেনাপ্রধান অশোক রাজ সিগ্দেল ও কার্কীর সঙ্গে বৈঠক করেছেন। শুরুতে দলগুলো সংসদ সদস্যদের মধ্য থেকে নতুন প্রধানমন্ত্রী চাইছিল, কিন্তু সেনা ও রাষ্ট্রপতি তা অস্বীকার করায় জেনজি প্রজন্মের প্রতিনিধিকে প্রধানমন্ত্রী করার দাবি উঠে। বর্তমানে সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

জেনজি প্রজন্মের আন্দোলনের কারণে কেপি শর্মা ওলি গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক