• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

মোসাদের ৪ গুপ্তচরকে মৃত্যুদণ্ড দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন উত্তর-পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত।  

এক প্রতিবেদনে বার্তা সংস্থা মেহের বলছে, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারক নাসের আতাবাতি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযুক্তরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে ইহুদিবাদী সরকারের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন।

তাদের বিরুদ্ধে বিশেষ সিম কার্ড সংগ্রহ,  জরুরি কনফারেন্স কলের জন্য মোসাদ এজেন্টদের জন্য বিশেষ ফোন কেনা, তেহরানসহ উর্মিয়া, শাহরোউদ ও ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানো এবং অগ্নিসংযোগের মতো অপরাধের অভিযোগ রয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চার ব্যক্তি ইরানের বিভিন্ন সামরিক এলাকা, দুর্গ, এবং সংবেদনশীল স্থাপনার শনাক্তকরণে জড়িত ছিলেন।  আর তাদের গুপ্তচরী কর্মকাণ্ডের জন্য ইসরাইলি সেনাবাহিনী ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ প্রদান করেছে।

মোসাদ এজেন্টদের সঙ্গে সম্পর্ক ও ইসরাইলি সরকারের গুপ্তচর সেবায় সহযোগিতার প্রমাণপত্র পর্যালোচনার পর, উর্মিয়ার বিপ্লবী আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করে।

প্রসঙ্গত, সাম্প্রতিক ইরান-ইসরাইল যুদ্ধের পর গত কয়েক মাসে ইরানের কর্মকর্তারা ইসরাইলের মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক