• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে: ইরান ডিজিটাল নাম্বার প্লেট নিয়ে কঠোর অভিযানে যাচ্ছে ডিএমপি ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নিজেদের জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি নয় শিক্ষার মান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট ধারণা নেই : শিক্ষামন্ত্রী কিউবায় যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

আশরাফুল-জেসির বদলে  নতুন সদস্য বুলবুল-ফাহিম

স্পোর্টস ডেস্ক    ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ এ.এম.
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম-ছবি সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে। এতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও সাবেক নারী ক্রিকেটার সাথীরা জাকির জেসিকে সরিয়ে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

৮ সেপ্টেম্বর জারি করা এনএসসির প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৮ অনুযায়ী মোট ১১ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন পরিষদের চেয়ারম্যান। এতে আশরাফুলের স্থানে বুলবুল এবং জেসির স্থানে ফাহিমকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আসন্ন বিসিবি নির্বাচনে ঢাকা বিভাগ থেকেই কাউন্সিলর হবেন বুলবুল। এর আগে তিনি এনএসসি মনোনীত হয়ে বিসিবির পরিচালক ও সভাপতি ছিলেন। একইভাবে নাজমুল আবেদীন ফাহিমও আগে এনএসসি মনোনীত হয়ে বিসিবির পরিচালক হন। ফলে নতুন এই কমিটি গঠনের মাধ্যমে বিসিবি নির্বাচনে এনএসসি মনোনীত কাউন্সিলরশিপে পরিবর্তন আসতে পারে।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারকে এই আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে (পদটি বর্তমানে শূন্য)। কমিটির অন্য সদস্যরা হলেন-জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বির, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নিয়ামুর রশীদ, বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল উদ্দিন, ক্রীড়াপ্রেমী মো. আনোয়ার হোসেন আরিফ, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহ-সভাপতি মাহফুজুর রহমান সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি সিফাত সাদিক খান এবং ক্রীড়া সাংবাদিক রেদোয়ান সুলতান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
কোচ হয়ে বিসিবিতে ফিরছেন রাজ্জাক
লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
মিরপুরে বৃষ্টি লাঞ্চের পর বন্ধ বাংলাদেশ-পাকিস্তান টেস্ট
বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
বাংলাদেশ সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়ার