• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

হামলাকারী চিহ্নিত হলেও পদক্ষেপ নেয়নি সরকার: হাসান আল মামুন

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পি.এম.
গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন। সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলাকারীরা চিহ্নিত হলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে—এমন প্রশ্নও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

হাসান আল মামুন বলেন, “হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরও পদক্ষেপ নেওয়া হয়নি। তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো অগ্রগতি নেই। সরকারের এই টালবাহানা আমরা আর দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী প্রধান রিফাইন্ড আওয়ামী লীগ চেয়েছিলেন, কিন্তু সেই আশা ভেস্তে গেছে। এরপর জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চিন্তা করা হচ্ছে। রংপুরে জাতীয় পার্টির নেতা মোস্তাফিজুর রহমানও বলেছেন, স্বচ্ছ আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেওয়া হবে।”

নুরুল হক নুরের শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, “নুর টানা ১৪ দিন ধরে চিকিৎসাধীন। সরকারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরকার যদি চিকিৎসার ব্যবস্থা না নেয়, তাহলে সংগঠনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেব।”

এ সময় বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা নুরের খোঁজখবর নিতে আসায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
বিকেলে বিএনপি কার্যালয়ের সামনে হারুন অর রশিদের জানাজা
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চান পার্থ, চটলেন শফিকুর
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না