• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

বিশেষ ক্ষমতা আইনের মামলায় অব্যাহতি পেলেন আখতার হোসেন

আদালত প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। সংগৃহীত ছবি

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১৫ শুনানি শেষে অভিযোগের ম্যারিট বিবেচনা করে তাকে অব্যাহতি দেন। বিষয়টি এনসিপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার বিতরণের সময় আখতার হোসেনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শাহবাগ থানায় তার বিরুদ্ধে মামলা হয়। একই বছরের ১৭ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে আবারও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

শুনানিতে আখতারের পক্ষে আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।

অব্যাহতির পর আখতার হোসেন বলেন, “বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আমার বিরুদ্ধেও একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকার কিছু মামলা প্রত্যাহার করেছে, তবে আরেকটি মামলা এখনো চলমান। আমি সবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
হত্যা মামলা জামিন পাননি অধ্যাপক আবুল বারকাত
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি
এবার প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি