• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ডাকসুতে দেখা গেল জাতীয় নির্বাচনের সুষ্ঠু প্রতিফলন: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম -ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, “আগামী জাতীয় নির্বাচন ভালো হবে, তার একটা প্রতিফলন ইতোমধ্যে ডাকসু নির্বাচনে দেখা গেছে। সরকার কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না, এবং ভোটাররা নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেবে।”

তিনি জানান, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে।

শফিকুল আলম আরও বলেন, সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র সরকারের ইচ্ছার ওপর নির্ভর করে না, সমাজ ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের সময়সূচি থেকে সরে আসলে তা জাতীয় মহাবিপর্যয় ডেকে আনতে পারে।

প্রেস সচিব বলেন, “জনগণ যদি কেন্দ্রগুলোতে ভোট দিতে উৎসাহী হয়, তাহলে কোনো শক্তিই সুষ্ঠু নির্বাচন ঠেকাতে পারবে না। ডাকসু নির্বাচনের উদাহরণ দেখলেই বোঝা যায়, জাতীয় নির্বাচনও ভালো হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক