• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

বাংলাদেশের এশিয়া কাপ মিশনে আজ প্রতিপক্ষ হংকং

স্পোর্টস ডেস্ক    ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) রাত ৮:৩০টায় এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

দলটি এবার মাঠে নিজেদের সেরাটা দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকা ও সিলেটে দুই দফায় ট্রেনিং ক্যাম্পের পাশাপাশি পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে বিশেষ প্রস্তুতি নিয়েছে লিটন ও শান্তরা। টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই বাংলাদেশ দুবাইয়ে এসেছে।

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং হলেও টাইগাররা খেলবে ফেভারিট হিসেবে। টি-টোয়েন্টিতে দুই দল কেবল একবারই মুখোমুখি হয়েছিল; ২০১৪ সালের বিশ্বকাপে চট্টগ্রামে হংকংয়ের কাছে বাংলাদেশ ২ উইকেটে হারেছিল।

প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশে ওপেনিং দায়িত্বে থাকবেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। এরপর লিটন, হৃদয় ও জাকের আলি ব্যাটিংয়ে নামবেন। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে জাকের আলি নিশ্চিতভাবে খেলবেন। মিডল অর্ডারে শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী থাকবেন, যাদের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও দলের প্রয়োজন হতে পারে।

পেস ইউনিটে থাকবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। বোলিংয়ে দুই স্পিনার ও তিন পেসার নিয়েই দল সাজানোর সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার