• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ইরান যুদ্ধে নতুন মোড়, এবার সৌদির তেল স্থাপনায় হুথি হামলা বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর

প্রেমের টানে রাজবাড়ীতে বিয়ে চীনা যুবকের

  বিনোদপুর (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পি.এম.
শেয়ার করুন 0
ঝং কেজুন-রুমা খাতুন-ভিওডি বাংলা
ঝং কেজুন-রুমা খাতুন-ভিওডি বাংলা

প্রেমের টানে চীনের নাগরিক ঝং কেজুন (৪৬) রাজবাড়ী এসে স্থানীয় এক তরুণী রুমা খাতুন (২১) কে বিয়ে করেছেন। খবরটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে এক নজর দেখতে ভিড় করছেন তাদের বাড়িতে।   

জানা গেছে, এক বছর আগে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিটল রেড বুক-এ তাদের পরিচয় হয়। রুমা খাতুন রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর গ্রামের অটোচালক মো. বাবু খানের মেয়ে। পরিচয়ের কিছুদিন পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কের টানে ঝং কেজুন বাংলাদেশে পাড়ি জমান।

গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে ইসলামি রীতি অনুযায়ী কাবিনে ৩ লাখ টাকার বিনিময়ে বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি রুমার বাড়িতেই বসবাস করছেন।

নোটারি পাবলিক সূত্রে জানা গেছে, ঝং কেজুন চীনের গুয়াংসি প্রদেশের লিউঝো শহরের বাসিন্দা এবং পেশায় চাকরিজীবী।

রুমা খাতুন জানান, “আমি এসএসসি পাস করার পর আর পড়ালেখা করিনি। এক বছর আগে লিটল রেড বুক-এ ঝং কেজুনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। সে প্রথমে বাংলাদেশে এসে আমাদের বাড়িতে আসে। তখন পরিবার রাজি না থাকায় সে ফরিদপুরে চলে যায়। পরে পরিবারের সম্মতিতে ২ সেপ্টেম্বর কোর্টে বিয়ে করি। এখন আমরা সুখে সংসার করছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই।”

রুমার বাবা মো. বাবু খান বলেন, “প্রথমে আমি এই বিয়েতে রাজি ছিলাম না। পরে জামাই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিই। মেয়ে রাজি থাকায় তাদের বিয়ে দিতে রাজি হই। এখন জামাই আমার বাড়িতেই আছে। সে জানিয়েছে, মেয়েকে চীনে নিয়ে যাবে।”

স্থানীয়রা জানিয়েছেন, চীনের একজন যুবক এসে রাজবাড়ীর একটি মেয়েকে বিয়ে করেছেন এ খবরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে দেখতে তাদের বাড়িতে আসছেন, এবং দর্শনার্থীর ভিড় দিন দিন বাড়ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত
ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারী জীবিত উদ্ধার