• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদে ঘর ছাড়ার আগে এই ৬টি প্রস্তুতি নিলে নিরাপদ থাকবেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

হুইলচেয়ারে কেন্দ্রে এসে ভোট দিলেন মেঘমল্লার বসু

ঢাবি প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পি.এম.
(জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু-ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু হুইলচেয়ারে কেন্দ্রে এসে ভোট দেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একজন সহযোগীর সাহায্যে তিনি শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোটকেন্দ্রে এসে মেঘমল্লার বসু বলেন, “আমি আশা করি শিক্ষার্থীরা ব্যালটে প্রগতির পক্ষে রায় দেবেন।”

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিড় এড়াতে অনেক শিক্ষার্থী সকালেই কেন্দ্রে আসেন।

এবারের মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ভোটার সংখ্যা ১৮,৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ২০,৯১৫। ডাকসুতে ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিয়েছেন। প্রতি হল সংসদে ১৩–১৮টি করে পদ রয়েছে, যেখানে ১,০৩৫ জন প্রার্থী লড়ছেন। অর্থাৎ এবার ভোটারদের মোট ৪১টি ভোট দিতে হবে।

এবারের ডাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও লড়াই করছেন।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় মেঘমল্লার বসু অসুস্থ হয়ে ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন। অস্ত্রোপচারের পর ৭ সেপ্টেম্বর তিনি হাসপাতাল থেকে ফিরেই পুনরায় প্রচারণায় সক্রিয় হন এবং হুইলচেয়ারে মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলনেও অংশ নেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাষা দিবসে ফুল দেওয়া নিয়ে ডাকসুতে প্রকাশ্য কোন্দল
ভাষা দিবসে ফুল দেওয়া নিয়ে ডাকসুতে প্রকাশ্য কোন্দল
আত্মহননের চেষ্টা মেঘমল্লার বসুর
আত্মহননের চেষ্টা মেঘমল্লার বসুর
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ
জাককানইবিতে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ