• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরগুনায় দম্পতির রহস্যজনক মৃত্যু

বরগুনা প্রতিনিধি    ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বরগুনার সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামে রহস্যজনকভাবে নিহত দম্পতি স্বপন মোল্লা ও আকলিমার দুই শিশু কন্যার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে জেলা জামাতের আমির অধ্যাপক মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুনসহ দলীয় নেতারা নিহত আকলিমার বাবার বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

জেলা জামাতের পক্ষ থেকে জানানো হয়, বড় মেয়ে সাদিয়ার পড়াশোনার খরচ এবং ছোট মেয়ে দেড় বছরের হাফসানার ভরণপোষণ, দুধসহ প্রয়োজনীয় সহায়তা তারা বহন করবে। আমির বলেন, মানবতার সেবা একটি বড় ইবাদত, তাই এ শিশু দুটির প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত জামায়াত তাদের দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সকালে নিজ ঘর থেকে আকলিমার গলাকাটা মরদেহ ও স্বপন মোল্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হলেন ডা. মইনুল হাসান