• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

ফিক্সিং নিয়ে সতর্ক করলেন বুলবুল

স্পোর্টস ডেস্ক    ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এ.এম.
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-ছবি সংগৃহীত

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তবে শুরুর আগে আলোচনায় এসেছে ফিক্সিং ইস্যু। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে এ বিষয়টি বেশ আলোচিত। বিপিএলের সর্বশেষ আসরের ফিক্সিং সন্দেহ নিয়ে তদন্ত এখনো চলমান।  

গুঞ্জন রয়েছে, বিপিএলে ফিক্সিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কয়েকজন ক্রিকেটারকে এবারের এনসিএল টি-টোয়েন্টিতে সুযোগ নাও দেওয়া হতে পারে। এ প্রসঙ্গে সবাইকে সতর্ক করে খেলাকে ফিক্সিংমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

গতকাল (৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘আমাদের সবার দায়িত্ব খেলাটাকে রক্ষা করা। বিভিন্ন জায়গা থেকে ফিক্সিংয়ের প্রস্তাব আসতে পারে। সেসব থেকে সতর্ক থাকতে হবে। এবারের টুর্নামেন্ট আমরা এতটাই ক্লিন রাখতে চাই যে, যেন কেউ বলতে না পারে কোনো সন্দেহ আছে।’

বর্তমানে বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপ খেলতে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। একই সময়ে ঘরোয়া ক্রিকেটে হবে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট এনসিএল টি-টোয়েন্টি। ঘরোয়া ক্রিকেটে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন বলে মনে করেন বিসিবি সভাপতি।

তিনি আরও বলেন, ‘ভালো খবর হলো- আমাদের মেইন দল দুবাইতে থাকলেও দেশে এই লিগ হচ্ছে। এর মানে হলো আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে। এজন্যই প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট আয়োজন সম্ভব হচ্ছে। এর কৃতিত্ব গেম ডেভেলপমেন্ট কমিটির। তারা মাঠ ও উইকেট সুন্দরভাবে প্রস্তুত করেছে।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার