• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র শোকবার্তা

ভিওডি বাংলা ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ পি.এম.
প্রতীকী ছবি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সাবেক সহ-সভাপতি হামিদুর রহমান হামিদ এর মাতা মরিয়ম বেগম বার্ধক্যজনিত কারণে রোববার সন্ধ্যায় রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মরিয়ম বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “মরিয়ম বেগম এর মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের প্রতি আমরা গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা মরিয়ম বেগম একজন ধর্মপরায়ণা ও দানশীল মহিলা হিসেবে প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি-তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকবিহব্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

নেতৃদ্বয় শোকবার্তায় মরিয়ম বেগম এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়