• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয়দের সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বিজয়নগর সর্বদলীয় ঐক্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে আন্দোলন চলেছে।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা যাত্রীরা অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা মারাত্মক দুর্ভোগের মুখে পড়ছেন।

ট্রাকচালক হাবিবুর রহমান বলেন, “ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার কারণে আমাদের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। এটি আমাদের জন্য বড় ক্ষতির কারণ।”

এক বাসচালক জানান, মালিক ও যাত্রীর চাপের মধ্যে পড়ে তাদের জন্য চলাচল কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, “সমস্যার সমাধান করা প্রশাসনের দায়িত্ব।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি চালাচ্ছেন। তারা চাচ্ছেন, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নকে বিভক্ত না করে পূর্বের মতো ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওতায় রাখা হোক। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, “আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে পুলিশ কাজ করছে। তবে আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু