• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

৮ম মার্কেন্টাইল ব্যাংক জাতীয় খো-খো প্রতিযোগিতার ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

৮ম মার্কেন্টাইল ব্যাংক জাতীয় খো-খো প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল ম্যাচ রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) মেয়েদের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার এক ইনিংস ও ২৩ পয়েন্টে গাজীপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে নীলফামারী জেলা ইনিংস ও ৮ রানে যশোর জেলা দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করে।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ইনিংস ও ৯ পয়েন্টে নীলফামারীকে পরাজিত করে ফাইনালে পৌঁছায়। দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল বাগেরহাট জেলাকে ৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গাজীপুর জেলা যশোর জেলাকে ৩ পয়েন্টে পরাজিত করে।

ফাইনালে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ খো-খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক, সাধারণ সম্পাদক মীর কায়ছার সাদিক, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুর মুকতাদির ও সদস্য সচিব মতিউর রহমান বাবুল।

বাংলাদেশ খো-খো ফেডারেশনের ব্যবস্থাপনায়, মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহ-পৃষ্ঠপোষকতায়, তারুণ্য উৎসব উপলক্ষে শুক্রবার (৫ সেপ্টেম্বর) থেকে পল্টন ময়দানে শুরু হয় এই তিনদিনব্যাপী প্রতিযোগিতা। এবারের খেলায় বাংলাদেশ আনসারসহ মোট ২৪টি জেলা দল অংশগ্রহণ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার