• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

অভিনেতা আশীষ বরাং আর নেই

বিনোদন ডেস্ক    ৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ বরাং আর নেই। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ এখনও জানানো হয়নি, তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ভাই অভিজিৎ বরাং।

আশীষ হিন্দি ও মারাঠি ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তাকে শেষবার দেখা যায় রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে, যেখানে তার অভিনয় দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলে। এছাড়াও তিনি ‘মার্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবিতে প্রশংসিত অভিনয় করেছেন। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছিল।

অভিনয় জীবনে আশীষের সুযোগ হয়েছিল অমিতাভ বচ্চন, আমির খান, রানি মুখার্জি, অজয় দেবগণ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, জন আব্রাহাম সহ বহু তারকা ও পরিচালকের সঙ্গে কাজ করার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
রং-তুলিতে মাতলেন বিপাশা
রং-তুলিতে মাতলেন বিপাশা
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান