• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

আদালতে ১শ’ কোটি রুপির মানহানি মামলা মিঠুনের

আন্তর্জাতিক ডেস্ক    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পি.এম.
অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী-ছবি সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা করেছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

অভিযোগে মিঠুন বলেছেন, কুণাল তার এবং পরিবারের নামে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। টেলিভিশনে কুণাল দাবি করেছিলেন, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এবং নিজেকে বাঁচাতেই তিনি রাজনৈতিক দল পরিবর্তন করেছেন। শুধু তাই নয়, মিঠুনের স্ত্রীকে আর্থিক তছরুপে জড়িত এবং ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা রয়েছে বলেও অভিযোগ করেন কুণাল।

মিঠুনের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। এর ফলে তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে এবং কাজের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। বিজ্ঞাপন ও চলচ্চিত্র জগতে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে।

প্রথমে আইনি নোটিশ পাঠালেও কুণালের উত্তরে সন্তুষ্ট না হয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মিঠুন। তিনি ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি রুপি দাবি করেছেন এবং আদালতের কাছে কুণালকে এ ধরনের মন্তব্য থেকে বিরত রাখার নির্দেশনা চেয়েছেন। মামলাটি করতে ৫০ হাজার রুপি কোর্ট ফি জমা দিয়েছেন তিনি, যা হাইকোর্টে সর্বোচ্চ কোর্ট ফি। মামলাটি আগামী সপ্তাহে শুনানির জন্য ওঠতে পারে।

অন্যদিকে, কুণাল ঘোষ জানিয়েছেন, চিটফান্ড কেলেঙ্কারি ইস্যুতে তিনিও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি বলেন, “যার মান থাকে, তিনি কি এতবার দলবদল করেন? কোর্টেই সব জবাব হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!