• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১) নামে এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হওয়ার পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানদের জন্ম দেন বিথী আক্তার। অকালপ্রসূত হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন প্রায় ১ কেজি করে।

বিথী কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।

বিথীর বাবা বাদল মিয়া জানান, মেয়ের গর্ভাবস্থায় পরিবার বিশেষ যত্ন নিয়েছিল। আল্ট্রাসনোগ্রামে তিনটি সন্তানের কথা জানা গেলেও হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্মের খবর শুনে সবাই অবাক হয়েছেন। তিনি বলেন, “তবুও আমরা আনন্দিত। মেয়ে ও নাতি-নাতনিদের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমা আক্তার বলেন, “বাচ্চাগুলোর ওজন কম থাকায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। মা ও সন্তানদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সাধারণত ৩৬ সপ্তাহে নরমাল ডেলিভারি হয়ে থাকে। কিন্তু বিথী ২৯ সপ্তাহেই চার নবজাতকের জন্ম দেন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার
ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার
৫০ লাখ মানুষের অপেক্ষা ফুরোয়নি ১০  বছরেও
৫০ লাখ মানুষের অপেক্ষা ফুরোয়নি ১০  বছরেও
পুরস্কার পেলেন চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীরা
পুরস্কার পেলেন চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীরা