• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা


প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.
শেয়ার করুন 0
প্রথমবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সিকান্দার রাজা। সংগৃহীত ছবি
প্রথমবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সিকান্দার রাজা। সংগৃহীত ছবি

হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের তারকা ব্যাট ও বলে আলো ছড়িয়েও দলকে জয় এনে দিতে পারেননি।

সপ্তাহজুড়ে রাজা দুটি অর্ধশতক হাঁকান—এক ম্যাচে ৯২, আরেক ম্যাচে অপরাজিত ৫৯ রান। প্রথম ওয়ানডেতে বল হাতে নেন একটি উইকেটও। তবে টানা দুই ম্যাচে হেরেছে জিম্বাবুয়ে।

তবুও রাজা ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী ও আজমতউল্লাহ ওমরজাইকেও ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নেন। ব্যাটিংয়েও অগ্রগতি হয়েছে তার; ৯ ধাপ এগিয়ে তিনি এখন ২২তম স্থানে।

অন্যদিকে, সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করে পাথুম নিশাঙ্কা উঠে এসেছেন ১৩তম স্থানে। জেনিথ লিয়ানাগে এগিয়েছেন ২৯তম স্থানে। বোলিং র‌্যাঙ্কিংয়ে আসিথা ফার্নান্দো ৩১তম আর দিলশান মাদুশাঙ্কা ৫২তম স্থানে উঠে গেছেন।

এদিকে, হেডিংলিতে ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। চার উইকেট নেওয়া কেশভ মহারাজ ৬৯০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে জায়গা পোক্ত করেছেন। লঙ্গি এনগিডি এগিয়েছেন ২৩তম স্থানে, আর ইংল্যান্ড হেরে গেলেও জোফরা আর্চার ঢুকে পড়েছেন শীর্ষ বিশে (১৯তম)।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না