• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

বেইজিংয়ে বিশেষ সেনা কুচকাওয়াজে কিম-পুতিন-শি উপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক    ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার অনুষ্ঠিত হলো বিশেষ সেনা কুচকাওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে এই কুচকাওয়াজে যোগ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

২৬টি দেশের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানো হয় অনুষ্ঠানে। তিয়ানআনমেন স্কয়ারে আয়োজন করা এই কুচকাওয়াজে প্রথম সারিতে দেখা যায় পুতিন ও কিমকে। অনুষ্ঠানটির সময় শি জিনপিং বলেন, “বর্তমান বিশ্বে দুটি বিকল্প রয়েছে-একটি যুদ্ধের পক্ষে, অন্যটি শান্তির পক্ষে। চীন সবসময় শান্তির পথই বেছে নেবে। আমাদের একমাত্র লক্ষ্য উন্নয়ন, এবং তা কোনোভাবেই থামানো যাবে না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, এটি মূলত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। ট্রাম্প বলেছেন, “চীনের উন্নয়নের পথে অনেক আমেরিকানের প্রাণ গেছে। আমি আশা করি শি আমার পক্ষ থেকে পুতিন ও কিমকে শুভেচ্ছা জানাবেন।”

গত রবিবার ও সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। তবে বুধবারের কুচকাওয়াজে মোদী উপস্থিত ছিলেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!