• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

খাদ্যবান্ধব চাল কালোবাজারে বিক্রি, বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পি.এম.
কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ওজি উল্যাহ। সংগৃহীত ছবি

নোয়াখালীর কবিরহাটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপি নেতা ওজি উল্যাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ঘোষবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার (৩০ আগস্ট) বিকেলে তিনি তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক হন। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘটনাস্থল থেকে ৪৩ বস্তা চাল জব্দ করে।

এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার