• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

রাস্তা বন্ধের ঘটনায় গাজীপুরের পুলিশ কমিশনার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এ.এম.
কমিশনার ড. নাজমুল করিম খান-ছবি সংগৃহীত

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে নিজে যাতায়াত করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাকে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে কমিশনারের যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার অভিযোগ প্রকাশ পায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে নোটিশ দেওয়ার পরই তদন্ত প্রক্রিয়া শুরু হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্র জানিয়েছে, গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থাপিত একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনারকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

ড. নাজমুল করিম খান পুলিশের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে পদোন্নতি না দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তবে সরকারের পতনের পর পুনরায় যোগদানের সুযোগ পেয়ে ডিআইজি পদে পদোন্নতি পান এবং পরবর্তীতে জিএমপি কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে যে দল সমর্থন করেন প্রধানমন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন  ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা