• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিপুল পরিমাণ ইয়াবাসহ যুব-কৃষকদলের ৩ নেতা গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি    ১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল ও সুজানগর উপজেলা কৃষকদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (৩১ আগস্ট) ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে তাদের আটক করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা, সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল এবং যুবদল কর্মী আমিনুল ইসলাম রনি।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা জানান, তারা নিয়মিত কক্সবাজার থেকে ইয়াবা আনা-নেওয়া করতো। পরে তাদের সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং মাদক মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেন, “যদি সংগঠনের কেউ দেশের বা দলের বিরোধী কার্যক্রমে জড়িত থাকে, তাহলে তা নিয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।”
পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, “আমি ফেসবুকের মাধ্যমে খবর জানতে পেয়েছি। সত্যতা যাচাইয়ের পর মিটিং বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু