• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মশা নিয়ন্ত্রণে নাগরিক-সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগ জরুরি: আবদুস সালাম হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে ইরানের কাছে: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উত্তরাঞ্চলে হবে চিকিৎসা মহাকেন্দ্র, আন্তর্জাতিক হচ্ছে বিমানবন্দরও যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসন: মনোনয়নপ্রত্যাশীর ভিড়, ছাড়াল ৬ শতাধিক শিবালয়ে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত ৩ সড়ক নির্মাণ শিগগিরই, কুতুবখালি খাল পরিষ্কার শুরু যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট: পররাষ্ট্রমন্ত্রী একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

‘এক ঐক্যের বাংলাদেশ’ নতুন গান নিয়ে আসছেন বিপ্লব

বিনোদন ডেস্ক    ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ব্যান্ড তারকা বিপ্লব

যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যান্ড তারকা বিপ্লব জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির ঠিক আগে নতুন গান প্রকাশ করেন। শহীদদের স্মৃতিতে গাঁথা গানটির শিরোনাম ‘ও প্রিয় বাংলাদেশ’। এর কথা, সুর ও সংগীত করেছেন গায়ক নিজেই।

আগেই বিপ্লব জানিয়েছেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জন্য বেশ কিছু গান তিনি প্রকাশ করবেন। ‘লাল জুলাই’র স্লোগানে গানগুলো প্রকাশ হবে ধারাবাহিকভাবে। তারই অংশ হিসেবে এবার প্রকাশ হলো নতুন আরও একটি গান। শিরোনাম ‘এক ঐক্যের বাংলাদেশ’। এর কথা লিখেছেন তরুণ সিং, সুর-সংগীত করেছেন জনি।

‘এক ঐক্যের বাংলাদেশ’র কথাগুলো এমন- ‘লাল-সবুজের পতাকা যেন, রক্তে না ভিজে বারবার/ সোনার বাংলা এই দেশটা তো, তোমার আমার সবার/ হউক নতুন বাংলাদেশ, গড় নতুন বাংলাদেশ।’

এদিকে ‘ও প্রিয় বাংলাদেশ’ গানটি প্রকাশ করে বিপ্লব বলেন, এক ঐক্যের বাংলাদেশ। দল, মত, গোষ্ঠী, ধর্ম, জাত, গোত্র, দ্বিধা-দ্বন্দ্ব, বৈষম্য-বিভাজন নির্বিশেষে আমাদের বাংলাদেশ। উপমহাদেশ থেকে বেরিয়েছি আমরা মহাদেশের সাথে যুক্ত হতে, আর আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা সবাই বাংলাদেশী।

বিপ্লব এর আগেও, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে একটি গান প্রকাশ করেছিলেন। সেই গানটির শিরোনাম ‘নতুন বাংলাদেশ’। আর এবারের গানের শিরোনাম ‘এক ঐক্যের বাংলাদেশ’। গানটি প্রকাশ হয়েছে বিপ্লবের ইউটিউব ও ফেসবুকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
রং-তুলিতে মাতলেন বিপাশা
রং-তুলিতে মাতলেন বিপাশা
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান
আইনি জটিলতায় স্বস্তি পেলেন সালমান খান