• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

যশোরে ওয়ার্ড আওয়ামী নেতাকে ছুরিকাঘাতে হত্যা

যশোর প্রতিনিধি    ৩১ আগস্ট ২০২৫, ০১:৪৩ পি.এম.
আশরাফুল ইসলাম।

যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সীমান্ত পরিবহন বাস কাউন্টারের স্টাফ আশরাফুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে চায়ের দোকানে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আশরাফুল উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

এ সময় ঠেকাতে গিয়ে শাহীন তারেক নামে আরও এক যুবক জখম হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাতেই ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ের মিলের সামনে চায়ের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে শাহীন তারেকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে। মোটরসাইকেল থেকে নেমে তারা দোকানে ঢুকে আশরাফুলের ওপর হামলা চালান। ধারালো ছুরির কয়েকটি আঘাত তার বুকে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হন শাহীন তারেক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে আশরাফুলকে খুন করা হয়ে থাকতে পারে। এর আগেও কয়েকবার তার ওপর হামলার চেষ্টা হয়েছিল।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বুকে ছুরিকাঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান। শাহীন তারেক নামে একজন রক্ষা করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাকে যশোর জেনারেল হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।  

ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ