• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
‘আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’—স্কালোনির আবেগঘন চিঠি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০ দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

ভিপি নূরের ওপর হামালার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ ও সমাবেশ

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৮:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ ফ্যাসিস্টদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরর ওপর আইন শৃংখলা বাহিনীর ন্যাক্কারজনক বর্বরোচিত পৈশাচিক হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। 

শনিবার (৩০ আগষ্ট)  দুপুরে গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার আয়োজেনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ঐস্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ইমাম হোসেন সেলিম। সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন।

এ সময় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের নড়াইল জেলা সভাপতি আনিস্জ্জুামান সোহাগ। 

বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন,‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে। তারই ধারাবাহিকতায় গতকাল ভিপি নূরের ওপর যে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। জাতীয় পার্টিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। তবে আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গণঅধিকার পরিষদ সর্বদা মাঠে থাকবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২
ছবি: সংগৃহীত
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার