• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
‘আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি’—স্কালোনির আবেগঘন চিঠি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ মাছ ধরার ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০ দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২ আজ নতুন কুঁড়ির গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি পেলো ফেনীর ১৭৫ শিক্ষার্থী

  ফেনী প্রতিনিধি
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৮:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে এশিয়ান কলেজ। অনুষ্ঠানে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের রয়েল ডি স্যালমন হোটেলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। ফেনী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আবদুল বারিকের সভাপতিত্বে এবং এশিয়ান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা স্কুল অফ লিডারশিপ–এর পরিচালক ও কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম হুমায়ুন পাটওয়ারী এবং জামায়াতের সাবেক আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

এছাড়া উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি একেএম শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক স্বদেশপত্র ও শমসেরনগর পত্রিকার সম্পাদক এন এন জীবন, গণঅধিকার পরিষদের নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “সৃষ্টিকর্তা প্রত্যেককে মেধা দিয়েছেন। আমাদের সেই মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে। দেশের মেধাবীরা বিদেশে স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে—ফলে আমরা তাদের হারাচ্ছি।”

বিশেষ অতিথি এস এম হুমায়ুন পাটওয়ারী বলেন, “মেধার বিকাশ ও নেতৃত্বের উন্নয়নে বৃত্তি সহায়ক ভূমিকা রাখবে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত ও সুস্থ জাতি গঠনে শিশুদের মাতৃগর্ভ থেকে সঠিক পরিচর্যা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ দিতে হবে।”
 

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২
ছবি: সংগৃহীত
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন
ছবি: সংগৃহীত
রাঙামাটিতে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার