• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে কৃষকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি    ৩০ আগস্ট ২০২৫, ০২:৩৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে চোখের অপারেশন করাতে গিয়ে ভুল চিকিৎসায় এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় বিক্ষোভ করেছেন তারা।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে শিবচর উপজেলার মাদবরেরচর হাট বাজারের ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান বেপারী (৫০) শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকিনগর এলাকার মৃত জহির উদ্দিন বেপারীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, চোখের সমস্যা নিয়ে শুক্রবার সকালে শাহজাহান বেপারী ভিশন ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভর্তি হন। দুপুরে সেখানে কর্তব্যরত এক চিকিৎসক তার চোখের অপারেশন করেন। কিছুক্ষণ পর থেকেই তার রক্তক্ষরণ শুরু হয়। পরে তড়িঘড়ি করে তাকে ইজিবাইকে করে পাশের পাঁচ্চরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই শাহজাহান মারা যান।
 
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তালা মেরে লাপাত্তা হয়ে যায়। কৃষকের মৃত্যুর খবরে দায়ীদের বিচার চেয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু