• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদে ঘর ছাড়ার আগে এই ৬টি প্রস্তুতি নিলে নিরাপদ থাকবেন যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রস্তুতি লারিজানির মৃত্যুর প্রতিশোধে তেলআবিবে আইআরজিসির বড় হামলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই যানজট ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট হামলা ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল: বদিউল আলম জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

নির্বাচনের মাধ্যমে জনগণ পছন্দের প্রতিনিধিদের খুঁজে নেবে : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৬:২৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামীতে ঘোষিত তফসিলের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিদের খুঁজে নেবে। দেশের মানুষের আকাঙ্ক্ষা একটাই, জনগণের প্রতিনিধিরাই যেন দেশ পরিচালনার দায়িত্ব পান। তাদের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নবনির্বাচিত ফিজিওথেরাপিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় কমিটির পক্ষে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

ডা. জাহিদ বলেন, ‘গতকাল নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অংশীজনদের সঙ্গে বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশ, পরে নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি। বিএনপি মনে করে, রোডম্যাপটি যুগোপযোগী এবং মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, ‘আমাদের দেশের মানুষ অনেক সময় মনে করে, ডাক্তাররাই চিকিৎসা দেন। কিন্তু বাস্তবে হাসপাতালে একটি সমন্বিত টিমই রোগী ও জাতিকে সুস্থ রাখার অগ্রণী ভূমিকা পালন করে।

শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যাব’র সভাপতি কামরুজ্জামান কল্লোল, মহাসচিব তানভিরুল আলম, যুগ্ম মহাসচিব ডি এম নুরুল আমিন উৎপল, সাংগঠনিক সম্পাদক মহাসিন আকন্দ, যুগ্ম মহাসচিব সাদ্দাম হোসেন রাহুল, কোষাধ্যক্ষ রাসেল হুদা প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করা হয়নি কেন, ব্যাখ্যা চান জামায়াত আমির
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়
দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়