• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শখে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ শিক্ষার্থী

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫১ পি.এম.
শেয়ার করুন 0
হাবিবুল আবছার - সায়েম -ছবি-ভিওডি বাংলা
হাবিবুল আবছার - সায়েম -ছবি-ভিওডি বাংলা

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ঘটনা ঘটে শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন-মনখালী বাঘঘোনা পাড়ার নুর হোসেনের ছেলে হাবিবুল আবছার (১৬) এবং নাজির হোসেনের ছেলে সায়েম (১৬)। তারা দু’জনেই স্থানীয় মাদারবুনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।  

নিখোঁজ সায়েমের মামা এমএ আজিজ জানিয়েছেন, সকালে বন্ধুদের সঙ্গে শখ করে সাগরে মাছ ধরতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইনানী পুলিশ ফাঁড়ির একটি দল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানানো হয়েছে।

ওসি আরও জানান, জোয়ার-ভাটার সময় বিবেচনা করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে এবং পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
হাসপাতালের শৌচাগারে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা
ছবি: সংগৃহীত
গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ছড়াতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা
ছবি: সংগৃহীত
দুর্নীতি প্রমাণিত হওয়ায় বরিশালে ভূমি কর্মকর্তা বরখাস্ত