• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২৮ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাবির জনসংযোগ কর্মকর্তা আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা এসব বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করলে উপাচার্য তাকে বিস্তারিত অবহিত করেন। পরে প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন বিষয়ে কিছু দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচন নিয়েও প্রধান উপদেষ্টা বিশেষ আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া, স্থগিত হয়ে যাওয়া দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠান নিয়েও উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক হলেন অধ্যাপক জামালুন্নেসা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল