• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ আগস্ট ২০২৫, ০১:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় মো. আব্দুল মান্নান মিয়া (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল মান্নান মিয়া বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করছিলেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগন। ওইসময় আব্দুল মান্নান মিয়াসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা ও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন আসামি আন্দোলনরতদের উপর দেশীয় অস্ত্র দ্বারা আক্রমণ করে এবং তাদের উপর আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে থাকে। আসামিদের মারপিটে এবং আসামিদের ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া,  আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হন।

তিনি বলেন, এ ঘটনায় খানখানাপুর বেপারীপাড়ার মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াকে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বসন্তপুর রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু