• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া নির্বাচন সফল হবে না : সমাজকল্যাণ উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৯:৩৬ পি.এম.
ব্রাহ্মণবাড়িয়া মতবিনিময় সভায় সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কোনো নির্বাচন সফল হতে পারে না। সহিংসতা শুরু হলে নির্বাচন নষ্ট হয়ে যাবে। নির্বাচন যদি সত্যিই চান তবে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে।

বুধবার (২৭ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আগামী দিনগুলো আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা নির্বাচনমুখী হতে যাচ্ছি। তাই রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব নির্বাচনকে কেন্দ্র করে কোনো সহিংসতায় না জড়াতে।

শারমিন এস মুরশিদ বলেন, অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে এসেছে। গত বছরের জুলাই-আগস্টে ঢাকার রাস্তায় যখন ঢেউয়ের পর ঢেউ জনসমুদ্রে রূপ নিয়েছিল, তখন মনে হয়েছিল স্বয়ং ফেরেশতা নেমে এসেছে।

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র পেয়েছি যেখানে কোনো টাকা ছিল না, কোনো সঠিক সিস্টেম নেই। দুর্নীতি এত স্তরে ছড়িয়ে আছে যে তা রাতারাতি দূর করা সম্ভব নয়। মানুষ যেমন ভালোবেসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছিল, তেমনি এখন ধৈর্য হারাতে শুরু করেছে। ১৫-১৬ বছরের অনিয়ম-দুর্নীতি মাত্র এক বছরে কীভাবে ঠিক করা সম্ভব?

তিনি আরও বলেন, সময় বদলেছে, রাজনীতিকেও বদলাতে হবে। আমরা চলে যাব, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আবেদন থাকবে তারা যেন সব স্তরে মিলেমিশে দেশের মানুষকে একটি নিয়মতান্ত্রিক নির্বাচন উপহার দেন।

মতবিনিময় সভায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার