• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

কালীপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০৭:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকালে গুনাগরী খাসমহলস্থ এ রহমান মার্কেট এবং রামদাস মুন্সি হাট হাজী রমিজ মার্কেটে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনকালে ডিলার মোজাহের আহমদ বলেন, স্বচ্ছতার সাথে চাল বিতরণ করার জন্য খাদ্য বান্ধব কর্মসূচীর প্রত্যেক কার্ডধারীকে স্ব-শরীরে উপস্থিত থেকে কার্ড প্রতি ৩০ কেজি চাউল বুঝে নেওয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, প্রাণি-সম্পদ সহকারী কর্মকর্তা ডাক্তার অর্জুন চক্রবর্তী, ইউপির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী লুটু, নুরুল ইসলাম (পেচু), মোহাম্মদ ফরিদ ও মহিলা মেম্বার রিনা আকতার সহ বিভিন্ন সংগঠনের ও স্থানীয় নেতৃবৃন্দ সহ খাদ্য বান্ধব কর্মসূচির উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সেলিম হেলালী জানান, মঙ্গলবার সকাল থেকে কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ শুরু করা হয়েছে। প্রতিটি পয়েন্টে একজন করে ট্যাগ অফিসার বিতরণ কার্যক্রম তাদারকি করছেন। বৃহস্পতিবারের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট ডিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার