• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

চোটে কারণে ব্রাজিল স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের

স্পোর্টস ডেস্ক    ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার-ছবি সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের জাতীয় দলের বাইরে প্রায় দুই বছর কাটাচ্ছেন। ২২ মাস পর জাতীয় দলে ফেরার আগমুহূর্তে ফের পড়েছেন দুর্ভাগ্যের চোটে। ফলে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের জন্য কার্লো আনচেলত্তির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। তবে তিনি স্কোয়াডে না থাকার বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।

নেইমার সান্তোসের অনুশীলনের সময় ঊরুতে চোট পেয়েছিলেন। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর তা ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়েছে। কোচ আনচেলত্তি জানিয়েছেন, এই চোটই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে স্কোয়াড থেকে বাদ পড়ার কারণ। তবে আগস্টের শেষ নাগাদ তিনি সান্তোসের ক্যাম্পে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

চোট পুনর্বাসনের জন্য নেইমার জিমে অনুশীলন শুরু করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, “লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। যারা বাধা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে।”

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে। আনচেলত্তি জানিয়েছেন, “নেইমার ছোটখাটো চোটে ছিলেন। শেষ দুটি ম্যাচ অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তাই আমাদের সেরা অবস্থায় থাকা খেলোয়াড়দের প্রয়োজন। নেইমারকে নতুন করে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই, আমরা সবাই জানি সে কী করতে পারে। তাকে সেরা অবস্থায় রাখতে চাই।”

একইভাবে রদ্রিগোও পূর্ণ ফিট না থাকায় স্কোয়াডে নেই। আনচেলত্তি নিশ্চিত করেছেন, জাতীয় দলে ডাক পাওয়ার জন্য খেলোয়াড়দের ফিট থাকা আবশ্যক।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার