• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ

মানবদেহে প্রথমবারের মতো শূকরের ফুসফুস প্রতিস্থাপন

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৩:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। প্রতিস্থাপনের পর ফুসফুসটি ৯ দিন কার্যকর ছিল।

ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক সিটির এনওয়াইইউ ল্যাঙ্গোন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউটে। যে শূকরটির ফুসফুস ব্যবহার করা হয়, সেটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পরিবর্তিত ছিল। প্রতিস্থাপনটি করা হয়েছিল এক ব্রেইন-ডেড রোগীর দেহে।

মানবদেহে পশুর অঙ্গ প্রতিস্থাপনকে বলা হয় জেনোট্রান্সপ্লান্টেশন। এনওয়াইইউ ল্যাঙ্গোনের সার্জন ডা. জাস্টিন চ্যান জানান, কয়েকজন ব্রেইন-ডেড রোগীর শরীরে জেনেটিকভাবে পরিবর্তিত শূকরের ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল। এর মধ্যে একজনের দেহে প্রতিস্থাপিত ফুসফুস ১০ দিন কার্যকর ছিল।

তিনি বলেন, “এসব ফুসফুস স্বাধীনভাবে মানবদেহে দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তবে এটি জেনোট্রান্সপ্লান্টেশনের গবেষণায় আশাব্যঞ্জক পদক্ষেপ।”

যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফুসফুস প্রতিস্থাপন বিশেষজ্ঞ অ্যান্ড্রু ফিশার এ মতের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হৃদপিণ্ড, ফুসফুস, যকৃত ও কিডনির অকার্যকারিতায় ভোগা রোগীদের মাত্র ১০ শতাংশ অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পান। জেনোট্রান্সপ্লান্টেশন সেই সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি করছে।

তবে এখনো এই প্রযুক্তি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর আগে বিভিন্ন দেশে শূকরসহ পশুর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপন করা হলেও দীর্ঘমেয়াদে কোনোটি কার্যকর হয়নি। বিশেষজ্ঞদের মতে, ফুসফুস অত্যন্ত জটিল অঙ্গ। এটি শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং রোগজীবাণুর প্রবেশ ঠেকাতেও ভূমিকা রাখে। তাই অন্য প্রাণীর ফুসফুস মানবদেহে স্থাপন করলে খাপ খাওয়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সূত্র : দ্য গার্ডিয়ান

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সিয়াটলে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২