• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ

ফেনী প্রতিনিধি    ২৭ আগস্ট ২০২৫, ০১:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর টহল দল বিশেষ অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও গরু জব্দ করেছে। 

বুধবার (২৭ আগস্ট ২০২৫) রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত গাঁজা ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল নিকটস্থ থানা ও কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। একইসাথে চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবি কঠোর অবস্থান বজায় রাখবে।”


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা পাড়ের অসহায় পরিবারে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ
রাজারহাট তিস্তা পাড়ের অসহায় পরিবারে শান্তি সংঘের ঈদ উপহার বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত