• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব, নিহত অন্তত ৩০ জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ

“সংঘাত থামলেই রোহিঙ্গাদের ফেরার পথ সুগম হবে”

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০৪:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মিয়ানমারের আরাকান রাজ্যে চলমান সংঘাত থামলেই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হবে বলে মনে করেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর মিয়ানমার শাখার পরিচালক মাইকেল ডানফোর্ড।

সম্প্রতি জাপানি সংবাদমাধ্যম এনএইচকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার সবচেয়ে বড় বাধা হচ্ছে আরাকানের সংঘাত। সংঘাত বন্ধ হলে তাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হবে। এজন্য আন্তর্জাতিক বিশ্বকে আমরা কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানাই।”

এ সময় রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য দাতা দেশগুলোর কাছ থেকে জরুরি ভিত্তিতে ৩ কোটি ডলার চেয়েছেন তিনি। ডানফোর্ড বলেন, “রোহিঙ্গাদের পরিস্থিতি ভয়াবহ। অন্তত ছয় মাসের জন্য খাদ্য সরবরাহে এই অর্থ প্রয়োজন। সহায়তা না পেলে তারা না খেয়ে থাকবে, অপুষ্টির হার আরও বাড়বে।”

২০১৭ সালের আগস্টে আরাকানে পুলিশ ও সেনা ছাউনিতে রোহিঙ্গা গোষ্ঠী আরসার হামলার পর সেনাবাহিনীর অভিযানে ব্যাপক হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হয়। প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন শিবিরে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করছে।

শুরুর দিকে বাংলাদেশ সরকার খাদ্য সহায়তা দিলেও পরে দায়িত্ব নেয় জাতিসংঘ। ডব্লিউএফপি-ই রোহিঙ্গাদের খাদ্য সহায়তা তদারকি করে আসছে। এতদিন এ তহবিলে সবচেয়ে বেশি অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সহায়তা স্থগিত করার পর সেই তহবিল সংকটে পড়েছে। এর মধ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে নতুন করে আরও প্রায় এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: রয়টার্স
ট্রাম্পের হামলা স্থগিত, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিল ইরান
ছবি : সংগৃহিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় কমলো তেলের দাম
ছবি: সংগৃহীত
বার্লিন প্রাইড শোভাযাত্রায় হামলার সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত