• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নির্বাচনে বড় পরিবর্তন, সভাপতি পদে আলোচনায় কারা?

স্পোর্টস ডেস্ক    ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ পি.এম.
সাবেক অধিনায়ক তামিম ইকবাল-ছবি সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (কোয়াব) নির্বাচনে আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো-এবার আর সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ থাকবে না। নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য নিয়ে।

আগামী ৪ সেপ্টেম্বর মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দিতে পারবেন সদস্যরা। বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটি পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে। শুরুতে আলোচনা হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সভাপতির দৌড়ে থাকতে পারেন, তবে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা থাকায় তিনি কোয়াবের নেতৃত্বে যুক্ত হচ্ছেন না।

সভাপতি পদে বর্তমানে আলোচনায় আছেন কোয়াবের আহ্বায়ক সেলিম শাহেদ ও বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সহ-সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম এসেছে জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুনের। 

এবারের নির্বাচনে সদস্যপদ কাঠামোতেও যুক্ত হয়েছে নতুন নিয়ম। তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে সদস্যপদ-আজীবন, স্থায়ী ও সহযোগী।

আজীবন সদস্যপদ- জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা ৫০ হাজার টাকায়, আর বাইরের খেলোয়াড়রা ১ লাখ টাকায় আজীবন সদস্য হতে পারবেন। এদের জন্য কোনো বার্ষিক ফি নেই, তবে পূর্ণ ভোটাধিকার থাকবে।

স্থায়ী সদস্যপদ- যারা জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন, তারা ৫ হাজার টাকায় সদস্য হতে পারবেন। তবে তাদের দিতে হবে বার্ষিক ফি।

সহযোগী সদস্যপদ- ২ হাজার টাকার বিনিময়ে সদস্যপদ নেওয়া যাবে, সাথে প্রতি বছর ১ হাজার ২০০ টাকা বার্ষিক ফি দিতে হবে। তবে এ শ্রেণির সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার