• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

১৭ বছর পর নির্বাচনি এলাকায় বাবর

নেত্রকোণা প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৬:২৬ পি.এম.
মো. লুৎফুজ্জামান বাবর। ছবি: ভিওডি বাংলা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর, দীর্ঘ ১৭ বছর পর নিজ নির্বাচনি হাওড়াঞ্চলে স্পিডবোট নিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করছেন । তার আগমনে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শহর থেকে গ্রাম সর্বত্র তোরণ নির্মাণ করা হয়।

শুক্রবার  (২২ আগস্ট) থেকে রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তিনি হাওড়ের বিভিন্ন গ্রামে ঘুরে স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। খালিয়াজুরীর বিভিন্ন ইউনিয়নে ঘুরে তিনি পথসভা করেন এবং প্রায় ৪৩টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়। তিনি তিনবার নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

অর্ধশতাধিক স্পিডবোট ও তিন শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণসংযোগে প্রতিটি গ্রামে শত শত মানুষ হাত নাড়িয়ে বাবরকে স্বাগত জানান। দীর্ঘ ১৭ বছর পর তাকে সামনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

বাবর বলেন, ‘শুধু স্লোগান দিলে হবে না, যুবকদের শিক্ষায়, কারিগরি দক্ষতায় ও ব্যবসায় এগিয়ে যেতে হবে। নামাজ, কুরআন তেলাওয়াত ও শারীরিক ব্যায়ামও প্রতিদিনের জীবনে থাকা উচিত। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।

এই নেতা ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষ প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু