• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

মিরপুর ও বাসাবোতে দুই শিশুর ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ২৫ আগস্ট ২০২৫, ০৫:২৫ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর পল্লবী ও বাসাবো এলাকায় পৃথক দুটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং ভুক্তভোগী শিশুরা বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৫ আগস্ট) মিরপুর পল্লবী এলাকায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন মো. মিরাজ (৩৫), যিনি পেশায় রাজমিস্ত্রী। স্থানীয়রা শিশুর চিৎকারে পুলিশকে খবর দিলে পল্লবী থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এছাড়া গত শনিবার (২৩ আগস্ট) বাসাবো এলাকায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া যায় রিমন নামে এক পোশাক শ্রমিকের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশুটি বর্তমানে ওসিসিতে চিকিৎসাধীন। তার মা বাদী হয়ে সবুজবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম ও সবুজবাগ থানার এসআই মো. রেজাউল করিম জানান, দুই ঘটনাতেই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুরা বর্তমানে চিকিৎসাধীন এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
জর্ডানে কোটি টাকার প্রতারণায় সিআইডির অভিযানে গ্রেপ্তার ৩
ঢাকার ২  এলাকা থেকে ২৯ গ্রেপ্তার
ঢাকার ২ এলাকা থেকে ২৯ গ্রেপ্তার