• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তুরস্কে কিডনি চিকিৎসার নামে ভয়ংকর প্রতারণা, গ্রেপ্তার ৫ নতুন সংসদে ১১ সদস্যের কমিটি গঠন, দায়িত্বে যারা বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১২ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো আওয়ামী লীগ: সংসদে রাষ্ট্রপতি ইরানে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণ বয়কট করল, অভিযোগ তিনটি খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল

মাদারীপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দেশের বর্তমান সংকট ও করনীয় বিষয়ক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছে মাদারীপুর জেলা হেযবুত তওহীদ। সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার কার্যালয়ের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের মাদারীপুর জেলার সভাপতি নুর নবী মাতুব্বর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি মাহবুব আলম মাহফুজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে প্রকৃত শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে হলে তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এই ব্যবস্থাই মানুষের কল্যাণ ও মুক্তির পথ সুগম করবে।

তিনি বলেন, হেযবুত তওহীদ দীর্ঘদিন ধরে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে। মানুষের ভ্রান্ত চিন্তাধারা ও কুসংস্কার দূর করে সমাজকে শান্তি ও একটি আলোকিত পথে এগিয়ে নিতে সংগঠনটি নিরলসভাবে চেষ্টা করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবা, আঞ্চলিক রুহুল আমিন মৃধা, জেলা নারী সম্পাদক নিলুফা ইয়াসমিন প্রমুখ। এ সময় সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হেযবুত তওহীদ সংগঠনের কর্মকাণ্ড ও উদ্দেশ্য প্রচারের লক্ষ্যে সারাদেশে সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলন অব্যহত রয়েছে। সংগঠনের মূল লক্ষ্য, আধুনিক রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা, আইনসভা, ও সামাজিক সুরক্ষাসহ রাষ্ট্রের প্রতিটা অঙ্গ কিভাবে চলবে ইত্যাদি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে জমে উঠেছে রেশমি পোশাকের বেচাকেনা
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
রাজশাহীতে চেয়ারম্যানকে পিটিয়ে ভিজিএফ কার্ডের তালিকা ছিনতাই
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত
নাগেশ্বরীতে বাল্যবিবাহ বন্ধে সংলাপ-ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত