• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানে বিক্ষোভ-সম্পর্কিত মামলায় প্রথম মৃত্যুদণ্ড এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির টহলে বিপুল মাদকদ্রব্য আটক

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ২৫ আগস্ট ২০২৫, ০২:২৬ পি.এম.
ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। তাদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিও দেখা যায়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফজলুর রহমান বিপ্লবীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘কালো শক্তি’ আখ্যা দিয়েছেন। তারা জানান, আন্দোলনকে খাটো করার চেষ্টা করা হলে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা হবে।

এদিকে তার মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, নিজ জেলা কিশোরগঞ্জে করা হয়েছে অবাঞ্ছিত ঘোষণা। বিএনপিও তাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে কিছু আন্দোলনকারী ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হলে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং তাদের সঙ্গে কথা বলে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল
জামায়াত-এনসিপি: সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
জামায়াত-এনসিপি: সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা
সংরক্ষিত নারী আসন: বিএনপিতে মনোনয়ন যুদ্ধ, আলোচনায় যেসব নেত্রী
সংরক্ষিত নারী আসন: বিএনপিতে মনোনয়ন যুদ্ধ, আলোচনায় যেসব নেত্রী