• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কবি হেলাল হাফিজের কফিনে ডিআরইউ’র শ্রদ্ধা

   ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র নেতৃবৃন্দ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাযা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কার্যনির্বাহী কমিটি।

এ সময় ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) উপস্থিত ছিলেন। 

এছাড়া ডিআরইউ’র সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সদস্য আইয়ূব ভূঁইয়া, কুদরাত-ই খোদা, তৌহিদুল ইসলাম মিন্টু, সৈয়দ আখতার সিরাজী ও গোলাম মুজতবা ধ্রুব এতে অংশ নেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি মারা যান। তার বয়স ছিল ৭৬ বছর। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।

প্রেমের ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য সমাজ, কবি খালেদদাদ চৌধুরী সাহিত্য পদক সম্মাননাসহ আরও পুরস্কার পেয়েছেন তিনি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী
চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
তথ্যমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম
মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন