• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক    ২৫ আগস্ট ২০২৫, ১২:৩১ পি.এম.
গোল করে কিলিয়ান এমবাপ্পের উদযাপন। ছবি: সংগৃহীত

লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে শুরুর একাদশে ভিনিসিয়ুস জুনিয়রকে রাখেননি কোচ জাবি আলোনসো। তবে বেঞ্চ থেকে নেমে জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। শেষ দিকে একটি গোল করার পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের গোলে করেছেন অ্যাসিস্ট। এমবাপ্পের জোড়া গোল আর ভিনির নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ ২৫ বছর পর লা লিগায় ফেরা ওভিয়েদোকে হারিয়েছে ৩-০ গোলে।

৬৩ মিনিটে রদ্রিগোর বদলে মাঠে নামেন ভিনিসিয়ুস। এর আগেই এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল মাদ্রিদ। মাঠে নেমে ৮৩ মিনিটে এমবাপ্পের দ্বিতীয় গোল বানিয়ে দেন তিনি। আর যোগ করা সময়ে (৯৩ মিনিটে) নিজেও জাল খুঁজে পান।

তবে অ্যাসিস্ট করার পর ভিনির আচরণ ছিল বিতর্কিত। রেফারি রিকার্দো দে বুর্গোসের দিকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় তাকে। সতীর্থ এমবাপ্পে তখন মুখ ঢেকে শান্ত করার চেষ্টা করেন। পরের মুহূর্তে গোলের পর ভিনি সরাসরি ওভিয়েদো ভক্তদের সামনে উদযাপন করেন।

শুরুর একাদশে ভিনিসিয়ুসকে না রাখার কারণ হিসেবে আলোনসো বলেন, “ফুটবলে দলের স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়। কখনও শুরু করাটাই গুরুত্বপূর্ণ, কখনও আবার বেঞ্চ থেকে নেমে পার্থক্য গড়ে দেওয়া—আজ ভিনি সেটাই করেছে। সামনে সবারই সুযোগ আসবে।”

সাবেক কোচ কার্লো আনচেলত্তির অধীনে গত মৌসুমে বড় কোনও ট্রফি জিততে পারেনি মাদ্রিদ। তবে আলোনসোর অধীনে নতুন মৌসুমে ইতোমধ্যে টানা দুই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার