• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

খোকসায় রাতের আঁধারে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা‌

কুষ্টিয়া প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৯:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া খোকসাতে  রাতের আঁধারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ছেড়ার  প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা।

রোববার (২৪) আগস্ট বিকেল ৫ টার সময় খোকসা পৌর ভবনের সামনে লতা বাহার গোলীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রোকনুজ্জামান রোকন। এই সময় উপস্থিত ছিলেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক, এস এম নাজমুল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় , ২২ আগস্ট রাতে খোকসা থানার সামনে টানানো বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ছিঁড়ে ফেলেছে আওয়ামীলীগের দোসররা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, এ ধরনের লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। মৌখিকভাবে জানতে পেরেছি  তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার