• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

রাশিয়ার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ আগস্ট ২০২৫, ০৩:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় রুশ প্রদেশ ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল (শনিবার) স্থানীয় সময় শেষ রাতের দিকে এই ঘটনা ঘটেছে। 

রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে বিদ্যুৎকেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা ৫০ শতাংশ কমে গেছে। তবে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ব্যতীত আগুনে অন্য কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল রাশিয়ার ১৩টি প্রদেশ লক্ষ্য করে শতাধিক বিস্ফোরকবাহী কামিকাজি ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন। সেগুলোর মধ্যে ৯৫টিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ প্রতিরক্ষা বাহিনীর ড্রোন ইউনিট। ক্রুস্ক অঞ্চলে ১০টি ড্রোনকে ধ্বংস করেছে রুশ বাহিনী।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক