• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক    ২৪ আগস্ট ২০২৫, ০১:৪৪ পি.এম.
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন -ছবি সংগৃহীত

সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, “আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে এবং আবেদনগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।”

রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন ভবনে শুরু হওয়া শুনানিতে প্রধান কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। প্রথম দিন কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি হবে। প্রতিটি আসনের জন্য আপত্তিকারীর পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত কৌশলীও উপস্থিত থাকবেন।

ইসি সচিব জানিয়েছেন, আজ বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫; ২.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১; ৩.৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩, লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বৃদ্ধি করে ছয়টি করা হয়েছে, এবং বাগেরহাটে আসন কমিয়ে চারটি থেকে তিনটির প্রস্তাব দেওয়া হয়েছে।

১০ আগস্ট পর্যন্ত ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন কমিশনে জমা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী